Journal: Int. J Adv. Std. & Growth Eval.

Mail: allstudy.paper@gmail.com

Contact: +91-9650866419

INTERNATIONAL JOURNAL OF
ADVANCE STUDIES AND GROWTH EVALUATION

Impact factor (QJIF): 8.4  E-ISSN: 2583-6528


Multidisciplinary
Refereed Journal
Peer Reviewed Journal

INTERNATIONAL JOURNAL OF ADVANCE STUDIES AND GROWTH EVALUATION


VOL.: 3 ISSUE.: 8(August 2024)

উপন্যাসের আঙিনায়: চতুরঙ্গ


Author(s): বনানী দোলই


Abstract:

রবীন্দ্রনাথের একটি ব্যতিক্রমী উপন্যাস চতুরঙ্গ। এই উপন্যাসের গঠনরীতি এবং বিষয়বস্তু উভয় ক্ষেত্রেই অভিনবত্ব লক্ষ্য করা যায়। উত্তম পুরুষের বয়ানে একটি ডায়ারি রচনা করেছে উপন্যাসের অন্যতম চরিত্র শ্রীবিলাস। এই উপন্যাসের আয়তন ক্ষুদ্র, তবে বক্তব্য চিরকালীন। উপন্যাসের মূল চরিত্র চারটি। জ্যাঠামশায়, শচীশ, শ্রীবিলাস ও দামিনী- এই চারজনের ভাবনাচিন্তা, ক্রিয়াকর্ম প্রভৃতির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঈশ্বরবিশ্বাস, নাস্তিকতা, সমাজের বিধি-বিধান, প্রেম, প্রেমের প্রাপ্তি- অপ্রাপ্তি , জীবনের আরও নানা দিক যেমন সমাজসেবা, প্রভৃতি নানান বিষয়ের সামনে পাঠককে দাঁড় করিয়েছেন। চিন্তা ভাবনার দিগন্তে এসে মানুষের মনকে যেন স্বাধীন উন্মুক্ত করতে চেয়েছেন। ননীবালা ও দামিনী এই দুই চরিত্র উনিশ শতকের নারীর মানসিক বন্দীদশা এবং আগল খুলে বেরিয়ে পড়া- এই দুই অবস্থার যেন দুই প্রতিনিধি। নর- নারীর জীবনে প্রেম যে কী গুরুত্বপূর্ণ একটি দিক তা এই উপন্যাসে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। চতুরঙ্গ উপন্যাস আকারে প্রকাশের আগে হয়ত রবীন্দ্রনাথের মনে ছোটোগল্প রূপে উপস্থাপিত হয়েছিল। ‘সবুজপত্র’ পত্রিকায় স্বতন্ত্র্য চারটি গল্পরূপে প্রকাশিত হয়েছিল। ভাষার দিকে খেয়াল করলে দেখা যায় সংক্ষিপ্ত ব্যঞ্জনাধর্মী নানা বাক্যবিন্যাস সেগুলি উপমা চিত্রকল্পে পরিপূর্ণ। এই উপন্যাসটির অবদান আপরিসীম। প্রকৃতির নানা উপাদান এই উপন্যাসে উপমারূপে ব্যাবহৃত হয়ে উপন্যাসটিকে প্রাণবন্ত করেছে। কীর্তন এবং আধুনিক কবির গান এই বিষয়টিও এই উপন্যাসের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক। বাঙালি জীবনের সমস্ত দিকগুলিই এই উপন্যাসে যেন ধরা পড়েছে।

keywords:
ব্যঞ্জনাধর্মী ব্যতিক্রমী উপন্যাস চতুরঙ্গ

Pages: 157-163     |    8 View     |    1 Download

How to Cite this Article:

বনানী দোলই. উপন্যাসের আঙিনায়: চতুরঙ্গ. Int. J Adv. Std. & Growth Eval. 2024; 3(8):157-163,