Journal: Int. J Adv. Std. & Growth Eval.
Mail: allstudy.paper@gmail.com
Contact: +91-9650866419
Impact factor (QJIF): 8.4 E-ISSN: 2583-6528
INTERNATIONAL JOURNAL OF ADVANCE STUDIES AND GROWTH EVALUATION
VOL.: 3 ISSUE.: 11(November 2024)
Author(s): Jayanta Bayen
Abstract:
ফলিত নীতিবিদ্যার আঙিনায় একটি বহুচর্চিত বিষয় হলো ‘আত্মহত্যা’। আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দ হলো ‘Suicide’. ল্যাটিন শব্দ ‘Suicidium’ থেকে ইংরেজি Suicide শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজের প্রাণনাশের একটি পদ্ধতি। বিশেষ কোনো স্বার্থ সাধনের উদ্দেশ্যে ব্যক্তি যখন কোন না কোন ভাবে নিজের জীবনকে ধ্বংস করে তখন তাকে সাধারণভাবে আত্মহত্যা বলা হয়। একজন ব্যক্তি যখন বিশ্বসংসারের দুঃখ-কষ্ট,জ্বালা- যন্ত্রণা, অভাব-অভিযোগ, সামাজিক অবমাননা ও গঞ্জনার শিকার হয়, যখন সে অনুভব করে যে, জীবন তার কাছে মূল্যহীন এবং সে তার ইচ্ছানুসারে জীবন কাটাতে অক্ষম, তখন সে অসহায় হয়ে জীবনের সব কামনা-বাসনা, আশা-আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে আত্মহত্যার পথে অগ্রসর হয় এবং জীবনকে সে নিজের ইচ্ছায় ধ্বংস করে দিতে কৃতসংকল্প হয়। এই আত্মহত্যাকে অনেকে যেমন অনৈতিক ও অপরাধ বলেছেন তেমনি আবার কেউ এটিকে সমর্থনও জানিয়েছেন। আলোচ্য নিবন্ধে নৈতিক দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা যে সমর্থনযোগ্য নয়, সেই বিষয়টিকে প্রতিষ্ঠা করার প্রয়াস করা হয়েছে।
keywords:
Pages: 20-24 | 2 View | 0 Download
How to Cite this Article:
Jayanta Bayen. আত্মহত্যা কি নৈতিক দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য? একটি সমকালীন অধ্যয়ন. Int. J Adv. Std. & Growth Eval. 2024; 3(11):20-24,