Journal: Int. J Adv. Std. & Growth Eval.
Mail: allstudy.paper@gmail.com
Contact: +91-9650866419
Impact factor (QJIF): 8.4 E-ISSN: 2583-6528
INTERNATIONAL JOURNAL OF ADVANCE STUDIES AND GROWTH EVALUATION
VOL.: 4 ISSUE.: 6(June 2025)
Author(s): নেকসাদ খান
Abstract:
উনবিংশ শতকে ভারতে উচ্চশিক্ষা ও মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ছিল ব্রিটিশ উপনিবেশিক শাসনের একটি গুরুত্বপূর্ণ দিক। এই সময়ে পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিষ্ঠার ফলে একটি নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব হয়, যারা ব্রিটিশ শাসনের অন্যতম স্তম্ভ ছিল। তবে ব্রিটিশ সাম্রাজ্য রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে প্রবর্তিত এই শিক্ষা ব্যবস্থায় সকল ভারতীয় নিজেদের বিলিয়ে দিয়েছিলেন তা কিন্তু নয়, এদের মধ্যে কয়েকজন ব্যতিক্রমী চরিত্রের মানুষ ছিলেন, যারা সমাজে স্বতন্ত্র চিন্তার ছাপ রেখে গেছেন । এদের মধ্যে অগ্রণী ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিন্তাবিদ, বিচারপতি এবং দক্ষ প্রশাসক। তাঁর শিক্ষা নীতি আধুনিক প্রগতিশীল এবং একই সঙ্গে জাতীয়তাবাদী চিন্তা চেতনার দ্বারা পরিপুষ্ট ছিল। তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে শুধুমাত্র উপনিবেশিক প্রশাসনের প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং একটি জাতিকে আত্মনির্ভর, বিজ্ঞানমনস্ক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করার কাজে ব্যবহার করেন। তিনি বিশ্বাস করতেন যে, একমাত্র শিক্ষার মাধ্যমেই জাতীয় চেতনা গঠন সম্ভব। ঔপনিবেশিক শাসকের প্রবল আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও, কিভাবে তিনি তাঁর শিক্ষা ভাবনাকে জাতীয়তাবাদী খাতে প্রবাহিত করতে সমর্থ হয়েছিলেন সেটাই এই প্রবন্ধের প্রতিপাদ্য বিষয়।
keywords:
Pages: 140-143 | 1 View | 0 Download
How to Cite this Article:
নেকসাদ খান. জাতিয়তাবাদী আশুতোষ মুখোপাধ্যায় ও তাঁর শিক্ষা ভাবনা।. Int. J Adv. Std. & Growth Eval. 2025; 4(6):140-143,